বেনাপোল সীমান্তে লাশ উদ্ধার

বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের ইছামতি নদী থেকে শনিবার সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
 
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়,  এলাকাবাসীর দেয়া সংবাদের মাধ্যমে   জানতে পারি পুটখালী ইছামতি নদীর বাংলাদেশ সীমান্তে একটি লাশ ভাসছে। পরে সেখান থেকে লাশটি উদ্ধার করে বেনাপোল পোর্ট থানায় নিয়ে আসা হয়। উদ্ধার ব্যক্তির কোনো নাম ঠিকানা পাওয়া যায়নি। এই ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।