ভাইয়ের মৃত্যু সংবাদে শুনে ছোট ভাইয়ের মৃত্যু

বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে ছোট ভাই হার্ট অ্যাটাক মারা গেছেন। শুক্রবারে গৌরীপুর শ্যামগঞ্জের নওপাই গ্রামে এ ঘটনা ঘটেছে। রাতেই তাদের লাশ শ্যামগঞ্জ শ্মশান ঘাটে সৎকার করা হয়।
 
পারিবারিক সূত্রে  জানা য়ায়, শ্যামগঞ্জ বাজারের প্রবীন চিকিৎসক  রেবতী মোহন পণ্ডিত (৮০) শুক্রবার ভোরে ঢাকার সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর সংবাদ পেয়ে তার কাকাত ভাই নওপাই গ্রামের সত্য রঞ্জন পণ্ডিত (৭০) সবদাহের প্রস্তুতি চলাকালে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। অল্প সময়ের মধ্যেই তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
 
মৃত্যুকালে ডা. রেবতী মোহন পণ্ডিত স্ত্রী ও ৭ ছেলে,  সত্য রঞ্জন পণ্ডিত ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।