‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি’ এই শ্লোগান নিয়ে বরিশাল মহানগরীতে আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় সর্কিট হাউসের সামনের সড়কে মানবন্ধনের পর শান্তি পদযাত্রার আয়োজন করা হয়। পরে এই শান্তি পদযাত্রা অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এসে শেষ হয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর বরিশাল জেলা কমিটির সভাপতি আক্কাস হোসেন মানবন্ধনকালে সমাবেশে সভাপতিত্ব করেন।
এ সময় বক্তারা বলেন, সংঘাত বা সহিংসতা দিয়ে পৃথিবীতে কখনো শান্তি আনা সম্ভব নয়। আমরা এগিয়ে যেতে চাইলে অবশ্যই অহিংসের পথে চলতে হবে। আর রাজনৈতিক চিত্র বলতে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করা বা বাংলা ভাইয়ের মত জঙ্গীদের উত্থান আমরা আর দেখতে চাই না। আমরা চাই সমজ বিবর্তনের ইতিবাচক দিক। যা ধারণ করে মোহনদাস করমচাঁদ গান্ধি এগিয়ে চলেছিলেন, সেই পথে তিনি সবাইকে চলার আহ্বান করেন।
সংহতি প্রকাশ করে বক্তব্য রখেন সংস্কৃতিক সংগঠক নজরুল ইসলাম চুন্নু, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, নারী নেত্রী খলেদা ওহাবসহ অন্যরা।