মুন্সীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

মুন্সীগঞ্জে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জেলার গজারিয়া উপজেলার রায়পুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের হাসান আলীর ছেলে আক্তার ( ৩৫) ও একই গ্রামের জহির উদ্দিনের ছেলে জানে আলম (৪৫)।
 
এসব তথ্য দিয়ে গজারিয়া থানার এসআই মো. ইয়াসিন মুন্সী জানান, দুপুরে তারা বড় রায়পুরা মাঠে জমে থাকা পানিতে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান।
 
তিনি বলেন, ‘লাশ এখনও ঘটনাস্থলেই আছে। ঊর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ময়না তদন্তের জন্য লাশ জেলা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে কিনা।’