কাহালুতে যুবলীগের কার্যালয়ে অগ্নিসংযোগ

বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতের এ ঘটনায় কার্যালয়ের সকল আসবাবপত্রসহ টিনের ছাউনি পুড়ে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
 
যুবলীগ দুর্গাপুর ইউনিয়ন কমিটির সম্পাদক আবু সাইদ খুদরী জানান, রাত সাড়ে ১০টার দিকে পাতানজো গ্রামের কয়েকজন লোক কার্যালয়ের ভিতরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে গ্রামের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনে কার্যালয়ের চেয়ার, টেবিল ও সকল আসবাবপত্র পুড়ে যায়। আগুনে কার্যালয়ের টিনের ছাউনিও পুড়ে যায়।
 
তিনি আরো জানান, কার্যালয়ের প্রায় এক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
 
কাহালু থানার ডিউটি অফিসার জাকির জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ করা হয়েছে। ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।