ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে সিতাকুন্ডে নিহত ১

 
সিতাকুন্ডের পোত্তাবাজার এলাকায় ট্রাক ও এক মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম সবুজ মজুমদার (২৮), পিতা মৃত নেপাল মজুমদার। তিনি বাশবাড়িয়ে ইউনিয়নের পোত্তাবাজারে বাস করেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতই সবুজ তার ব্যবসা প্রতিষ্ঠান সাথি এন্টারপ্রাইজ বন্ধ করে রাত আনুমানিক ৯টার দিকে মোটর সাইকেল যোগে নিজ বাসস্থান ফিরছিলেন। এ সময় তিনি পোত্তাগ্রাম বাজারে পৌছালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।