জয়পুরহাটে কামাল বাহিনীর প্রধানকে কুপিয়ে হত্যা

জয়পুরহাটে দেবিপুর এলাকায় সন্ত্রাসী কামাল বাহিনীর প্রধান কামালকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত কামাল ওই এলাকার আবু সালামের ছেলে। 
 
পুলিশ জানায়, গভীর রাতে শহরের দেবিপুর এলাকায় এ হত্যাকাণ্ড হয়েছে। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
 
পুলিশ ও স্থানীয়দের ধারণা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।