খুলনার দিঘলিয়ায় দেয়াড়া গ্রামে রাবেয়া খাতুন (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। রবিবার সকালে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। রাবেয়া ওই গ্রামের শেখ শাহজাহান বয়াতির মেয়ে। সে দেয়াড়া আরডিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত।
জানা যায়, শনিবার বিকাল থেকে নিখোঁজ ছিল রাবেয়া। সকালে স্থানীয় হোসেন ম্যাটের পুকুরে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে দিঘলিয়া পুলিশকে খবর দেয়া হয়। পরে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে।