নোয়াখালীতে যুবদলকর্মীর লাশ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জের বালুচরা-গনিপুর এলাকার ওয়াপদা খাল থেকে যুবদলকর্মী সিপনের (২৮) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত শিপন ছয়ানী ইউনিয়নের রামস্যাপুর গ্রামের নুরুল হুদার ছেলে।
 
জানা যায়, সকালে ওয়াপদা খালে একটি বস্তা পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। তারা বস্তাটি খুলে সিপনের লাশ সনাক্ত করে। মুহূর্তেই খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে। পরে সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তবে কী কারণে কে বা কারা হত্যা করেছে তা জানা যায়নি। লাশ উদ্ধারের সময় তার হাত-পা বাধা, মুখ কাপড় দিয়ে আটকানো ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
 
বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) শওকত জানান, লাশটি আমাদের এলাকার হলেও পাওয়া গেছে লক্ষ্মীপুর জেলার ভেতরে। এ ব্যপারে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।