মেহেরপুরের বাজিতপুরে অভিযান চালিয়ে ২২ বোতল ফেনসিডিলসহ মাসুরা খাতুন নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে পাঠানপাড়া থেকে তাকে আটক করা হয়। তিনি বুড়িপোতা গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এটিএসআই আনছার আলী বাজিতপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে।