মানবকল্যাণ, মানবসম্পদ উন্নয়ন এবং গবেষণামূলক প্রকাশনার কর্মসূচি সফলভাবে সম্পন্নের জন্যে গঠিত হয়েছে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট। এ ট্রাস্ট সমাজে শিক্ষিত, বিজ্ঞানমনস্ক মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে গড়ে তুলেছে মাদ্্রাসা, মকতব, এতিমখানা, স্কুলসহ ২৭টি শিক্ষা প্রতিষ্ঠান, বৃত্তি তহবিল, কারিগরি শিক্ষাপ্রকল্প, ধর্মীয় শিক্ষক, শিক্ষক প্রশিক্ষণ, অনানুষ্ঠানিক শিক্ষা, সংলাপ, মাইজভান্ডার শরিফ গণপাঠাগার প্রভৃতি।
স্বাস্থ্যসেবা প্রকল্পগুলো হলো- মাইজভান্ডার দরবার শরিফ হোসাইনী দাতব্য চিকিত্সালয়, চট্টগ্রাম মহানগরীর বিবিরহাট এলাকায় সৈয়দ সলিমুল্লাহ্্শাহ্্ রোডে অবস্থিত ‘সৈয়দ নূরুল বখতেয়ার শাহ্্ দাতব্য চিকিত্সালয়। দারিদ্র্য বিমোচন প্রকল্পের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে জাকাতফান্ড, অমুসলিম দুস্থ সহায়তা তহবিল, সাধারণ দুস্থ সহায়তা তহবিল।
ট্রাস্টের অন্যতম সংগঠন হচ্ছে মাইজভান্ডারী একাডেমি। ২০০২ সালে মাইজভান্ডারী একাডেমি প্রতিষ্ঠার পর থেকে ধর্ম-দর্শন, তাসাওউফ এবং ধর্মীয় সম্প্রীতি বিষয়ে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামও সম্মেলনের আয়োজন করে আসছে।