মুকসুদপুরে ট্রলারসহ ৫ জন আটক

গোপালগঞ্জের মুকসুদপুরে কলিগ্রামে কুমার-মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ট্রলারসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। রবিবার আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে উপজেলা ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসুদ ৫০ হাজার টাকা জরিমানা করেন। 
 
আটককৃতরা হলেন- একই উপলোর কলিগ্রামের অসিত অধিকারী, নিখিল বৈদ্য, সঞ্জয় কর, মৃনাল হালদার, প্রবীন মজুমদার।
 
জলিরপাড় তহশিলদার শেখ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশকে বালু কাটা ট্রলারসহ ৫ জনকে আটক করে। দীর্ঘদিন যাবৎ এ চক্রটি অবৈধভাবে কুমার ও মধুমতি নদী থেকে বালু উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।