পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে এ ঘটনা ঘটে।
 
পরিবার সূত্রে জানা যায়, ফতেপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামের আব্দুল করিমের মেয়ে সুলতানা খাতুন (৩)। শনিবার বিকালে সে খেলা করতে বাড়ির বাইরে গিয়ে আর ফিরেনি। খুঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।