পাকিস্তানকে দ্বিতীয় ওয়ানডেতে হারিয়ে সিরিজ সমতায় ফিরেছে জিম্বাবুয়ে। শনিবার ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ডি/এল ম্যাথডে ৫ রানে হারিয়েছে স্বাগতিকরা।
জিম্বাবুয়ের দেওয়া ২৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান। এই অবস্থায় আলোর স্বল্পতার কারণে ম্যাচ বন্ধ হয়ে গিয়েছে। পরবর্তীতে ডি/এল পদ্ধতিতে স্বাগতিকদের ৫ রানে জয়ী ঘোষণা করা হয়েছে।
টস হেরে আগে ব্যাটিং করা জিম্বাবুয়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করেছে। সর্বোচ্চ ৯০ রান করেছেন ওপেনার চামু চিবাবা। এ ছাড়া ম্যাচ সেরার পুরস্কার জেতা অধিনায়ক এলটন চিগাম্বুরার ৬৭ রান দলকে বড় সংগ্রহ গড়তে সাহায্য করেছে। পাকিস্তানের পক্ষে ৪টি উইকেট নিয়েছেন পেসার ওয়াহাব রিয়াজ পাকিস্তানের শোয়েব মালিক অপরাজিত ছিলেন ৯৬ রান করে। ক্রিকইনফো