অবৈধভাবে ভারতে গিয়ে আটক পনের বাংলাদেশি নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার দু-দফায় তাদের হস্তান্তর করা হয়।
বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্প কমান্ডার জানান, ভারতের হরিদাসপুর সীমান্তে শুক্রবার রাত সাড়ে ১০টায় ৭ শিশু, ২ নারী ও ৬ পুরুষকে আটক করে বিএসএফ। শনিবার দু-দফায় বিএসএফ তাদেরকে বেনাপোল চেকপোস্ট বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করে।
তিনি আরও জানান, তারা ভালো কাজের সন্ধানে দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে গিয়ে সেখানকার বিএসএফ সদস্যদের হাতে আটক হয়। পরবর্তীতে বিএসএফ মানবিক কারণে ভারতীয় পুলিশের হাতে তাদের তুলে না দিয়ে বিজিবি সদস্যদের কাছে ফেরত দেয়। বিজিবি তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।