জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও অনার্স পরীক্ষার সংশোধিত সময়সূচি

 
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৪ সালের অনার্স প্রথম বর্ষ (বিশেষ) ও ২০১২ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা আগামী ৬ অক্টোবর থেকে পূর্বনির্ধারিত বেলা ২টার পরিবর্তে দুপুর ১টা থেকে শুরু হবে।
 
বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়। বাসস।