খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে সকাল-সন্ধ্যা অবরোধ পালন

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আব্দুল মতিনকে (৬০) হত্যার প্রতিবাদ এবং খুনিদের গ্রেফতারের দাবিতে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এ অবরোধের ডাক দেয়।
 
খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। এ উপজেলার সঙ্গে ঢাকা, চট্টগ্রাম এবং ফেনীর সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। তবে অন্যান্য উপজেলায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
 
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর মানিকছড়িতে আব্দুল মতিন নিজ বাড়িতে খুন হন। ওই ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়। ঘটনার জন্য বাঙালি ছাত্র পরিষদ পাহাড়ি দুর্বৃত্তদের দায়ী করেছে।