রায়পুরায় মেঘনা নদীতে সোমবার সকালে মোবাইল কোর্ট অভিযানে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাসুদ কামাল। পান্থশালা ফেরিঘাটে জব্দকৃত জাল আগুনে পুড়ানো হয়।
শ্রীরামপুর বাজারে মা ইলিশ মাছ বেচার সময় ১০ কেজি মাছসহ বশির মিয়া নামে এক ব্যবসায়ীকে আটক করেন ম্যাজিষ্ট্রেট। পরে নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেয়া হয়।
অভিযানকালে সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল, উপজেলা ভূমি নাজির কাম ক্যাশিয়ার সমীর কুমার রায় প্রমুখ।