মেহেরপুরে ফেনসিডিলসহ আটক ১

মেহেরপুরে শালিকা গ্রামে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ মোকাদ্দেস নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশের এস আই জালাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 
 
আটক মোকাদ্দেস একই গ্রামের সেলিম রেজার ছেলে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।