জেলা বিএনপির সাধারণ সম্পাদক আটক

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবুকে পুলিশ আটক করেছে। গতকাল সোমবার উপশহরের বাসা থেকে তাকে আটক করা হয়।

 

কোতয়ালী মডেল থানার ওসি শিকদার আক্কাস জানান, দেশের বিভিন্ন স্থানে বিদেশি নাগরিকদের ওপর হামলা ও নাশকতার পরিকল্পনা দমনে পুলিশের বিশেষ অভিযান চলছে। সেই অভিযানের অংশ হিসেবে সাবুকে আটক করা হয়েছে।