কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা পি আর কার্ড পাবে!

আগামী ১৯ অক্টোবর কানাডায় পার্লামেন্ট নির্বাচনের লিবারেল পার্টি বিজয়ী হলে দলের প্রধান জািস্টন ট্রুডো হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। নির্বাচনের আগে তিনি ঘোষণা দেন, তার দল ক্ষমতায় গেলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অর্থাৎ আন্তর্জাতিক ছাত্ররা পি আর কার্ড পাবেন। এর ফলে প্রবাসী বা অভিবাসীরা সুবিধা পাবেন এবং অভিবাসনের বাধা কমবে। সেই সঙ্গে আন্তর্জাতিক ছাত্রদের কানাডিয়ান অভিজ্ঞতা কাজে লাগবে।
 
এদিকে নির্বাচনী প্রচার জমজমাট ভাবে জমে উঠেছে। কানাডায় নির্বাচনী প্রচারের কোনো মিটিং, মিছিল, পোস্টার, বিলবোর্ড, জনসভা হয়না। ঘরে ঘরে ঘরে গিয়ে প্রার্থীদের কাছে ভোট ‘প্রার্থনা’ করা আর বিভিন্ন মিডিয়ায় মতামত, বক্তব্য, জরিপের মাধ্যমে নির্বাচনী প্রচার চালানো হয়।
 
গত ২৯ সেপ্টেম্বর টরন্টোতে প্রথম বারের মত সিবিসিতে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী বিতর্কে বসলেন প্রধান তিন দলের দলনেতা, কনজারভেটিভ পার্টির প্রধান স্টিপেন হারপার, লিবারেলের জাস্টিন ট্রুডো এবং এনডিপির টমাস মুলকেয়ার।