পাবনার ঈশ্বরদীতে বাসায় ঢুকে ব্যাপ্টিস্ট মিশনের ‘ফেইথ বাইবেল চার্চ অব গড’ এর ফাদার লুৎ সরকারকে (৫২) গলা কেটে হত্যা চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। সোমবার রাতে লুৎ সরকার নিজেই বাদী হয়ে অজ্ঞাতনামা তিন জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলার পর মঙ্গলবার ভোরে আওতাপাড়ায় অভিযান চালিয়ে ওবায়দুল ইসলামকে (২৮) গ্রেফতার করা হয় বলে জানান থানার ওসি বিমান কুমার দাশ। ওবায়েদুল ঐ গ্রামের আবু সামাদের পুত্র।
ওসি বিমান দাশ জানান, ওবায়দুল শিবিরের রাজনীতিতে সক্রিয়।
ওবায়দুল ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সোমবার সকালে অজ্ঞাতনামা তিন যুবক মোটরসাইকেলে ঈশ্বরদী বিমানবন্দর সড়কে ভাড়া বাসায় ঢুকে ধর্মগ্রন্থ পাঠ শোনার কথা বলে লুৎ সরকারকে গলা কেটে হত্যার চেষ্টা করে। পরে তাকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার গলায় কয়েকটি সেলাই দেয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন।