লক্ষ্মীপুরের রায়পুরে বিষপানে করে পারভিন আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। উপজেলার চর আববিল ইউনিয়নের উদমারা গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে থেকে তার লাশ পুলিশ তার লাশ উদ্ধার করেছে। পারভিন একই এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী।
পারভিনের পারিবারের বরাত দিয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, প্রায় তিন-চার বছর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকত। গতকাল রাতেও স্বামীর সঙ্গে পারভিনের বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে স্বামীর ওপর অভিমান করে বিষ পান করে পারভিন।