চুয়াডাঙার জীবননগর উপজেলা যুবদলের নেতা কামরুজ্জামান ওরফে কামরুলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। কামরুল উপজেলার পিয়ারাতলা গ্রামের আজিমদ্দিনের ছেলে।
থানা অফিসার ইনচার্জ হুমায়ান কবির জানান, এলাকায় নৈরাজ্য সৃষ্টির দায়ে থানায় মামলা রয়েছে। এ মামলার যুবদল নেতা কামরুজ্জামান ওরফে কামরুল আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।