বেনাপোলে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

 
যশোরের বেনাপোলে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে সীমান্তের শিকড়ী বটতলা নামক স্থান থেকে  এগুলো আটক করা হয়।
 
২৬ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, ট্রাক ভর্তি করে ঢাকায় নিয়ে যাওয়ার সময় দুই হাজার ৪০০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত শাড়ির আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।