নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় প্রশাসনিক অভিযান পরিচালনা করতে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস।
মঙ্গলবার সকালে জেলার লালমোহন উপজেলার ফাতেমাবাদ এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ডান চোখ, নাক ও শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন। তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করানো হয়।
এ ঘটনায় ৫০/৬০ জন অজ্ঞাতনামা জেলেকে আসামি করে মামলা করেছেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য অফিসার আলী আহামদী।
বেলা ১২ টার দিকে ম্যাজিস্ট্রেটকে দেখতে হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক সেলিম রেজা।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, উপজেলার ফাতেমাবাদের ডগিরখাল নামক স্থানে অভিযানের ট্রলার লক্ষ্য করে জেলেরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বিপুল চন্দ্র আহত হন।