পাবনা-নগরবাড়ি মহাসড়কে দুঘর্টনায় নিহত ২

পাবনার সুজানগর উপজেলাধীন পাবনা-নগরবাড়ি মহাসড়কের আলাদী নামক স্থানে সড়ক দুঘর্টনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
 
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল চারটার দিকে ওই মহাসড়কের আলাদী নামক স্থানে পূর্বদিক থেকে আসা ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে কাশিনাথপুরগামী একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দূর্গাপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আকবর আলী (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত একই গ্রামের  জামাল উদ্দিন (৬০),  জাহেদুল ইসলাম (৩৫) ও আ. রহিমকে (৬৫) জেলা মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। সন্ধ্যা ছয়টার দিকে আহত আ. রহিম  চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 
মাধপুর হাইওয়ে পুলিশ বলেছে, 'সংবাদ পেয়ে আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে  নিহতদের লাশ পাওয়া যায়নি।'