নাটোরের সিংড়া উপজেলায় বাসের ধাক্কায় রফিকুল ইসলাম (৩৩) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর একটার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে একটি অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ভ্যান চালকের মৃত্যু হয়। এ সময় স্থানীয় জনতা বাসটিকে আটক করে।
আরো জানা গেছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাস ও নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। নিহতের পরিবার অভিযোগ না করায় হাইওয়ে পুলিশ বাসটি আটক রেখে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করে।
সিংড়া থানার এস আই আ. আলিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।