ঘিওরে জঙ্গি সন্দেহে ইমাম আটক

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের গোয়ালডাঙ্গী জামে মসজিদের ইমাম মাওলানা মো. সোলায়মানকে (২৯) মঙ্গলবার পুলিশ জঙ্গি সন্দেহে আটক করেছে। তিনি বানিয়াজুরী ইউনিয়নের ভুবেনশ্বর গ্রামের মৃত শহিদুল্লাহ সিকদারের ছেলে। 
 
এলাকাবাসী জানায়, ইমাম সাহেব গত ৭/৮ বছর ধরে গোয়ালডাঙ্গী জামে মসজিদে ইমামতি করে আসছেন। তিনি এলাকায় ভালো লোক হিসেবে পরিচিত।
 
ঘিওর থানার উপ পরিদর্শক স্বপন কুমার সরকার জানান, ইসলামি আন্দোলনসহ জঙ্গি সংগঠনের কর্মকাণ্ডে জড়িত সন্দেহে মাওলানা মো. সোলায়মানকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। তাকে আদালতে চালান করা হয়েছে।