গোবিন্দগঞ্জে বাসচাপায় যুবক নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক (২৭) নিহত হয়েছেন।
 
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কালিতলা-জুম্মারঘর এলাকায় যাত্রীবাহী একটি বাস একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত ওই যুবক মারা যান। এ সময় ভ্যানের অপর দুই আরোহী আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
 
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনসার আলী জানান, নিহতের পরনে চেকলুঙ্গি ও গায়ে মাটিয়া রঙের শার্ট ছিল।