গাংনীতে মাদকদ্রব্যসহ আটক ১

পৃথক দুটি অভিযান চালিয়ে হেরোইন, গাঁজা ও ফেনসিডিলসহ রাজকুমার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি গাংনী উপজেলার চৌগাছার খগেন দাসের ছেলে।
 
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১১ টার সময় গাংনী থানার ধলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই প্রসেন কুমার সানা সঙ্গীয় ফোর্সসহ ধলার মোড় এলাকায় অভিযান চালিয়ে রাজকুমারকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা জব্দ করেন। পরে দুপুর ২ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নানের আদালতের সোপর্দ করা হলে চৌগাছা এয়াতিমখানার কাছে আদালত বসিয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
 
এছাড়া পিরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামাল হোসেন সংগীয় ফোর্সসহ কাজীপুর বুড়িপোতা মোড়ে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এসময় ফেনসিডিলের মালিক কাজীপুর হাজীপাড়া এলাকার মদন আলীর ছেলে ফরহাদ হোসেন পালিয়ে যায়। তার বিরুদ্ধে মাদক আইনে গাংনী থানায় মামলা হয়েছে।
 
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।