বিরামপুরে বুধবার চার মাদকসেবীকে আটক করেছে পুলিশ। তাদের ভ্রাম্যমান আদালতে এ দণ্ডাদেশের পর দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, মাদক সেবনের অভিযোগে থানা পুলিশ পৌর এলাকার জোলাগাড়ী গ্রামের আ. মজিদের ছেলে জাকিরুল (২৫), চকপাড়ার লালচানের ছেলে রফিকুল (২৫) ও মনছের আলীর ছেলে আলিম (২৫) ও পূর্বপাড়া গ্রামের শিয়ালুকে (৩০) আটক করে। বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) আজহারুল ইসলামের আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত তাদের আট মাস করে কারাদণ্ড দেয়।