গুলিবিদ্ধ শিশুর চিকিত্সার দায়িত্ব নিল হাসপাতাল কর্তৃপক্ষ

 
গাইবান্ধার সুন্দরগঞ্জে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে আহত শিশু সৌরভ মিয়ার (৯) চিকিত্সার ভার নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
 
বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে সৌরভের চিকিত্সার সার্বিক ব্যয়ভার বহন করার নির্দেশ দেন।
 
গত শুক্রবার সকালে বাড়ির পাশে সুন্দরগঞ্জ-বামনডাঙা সড়কে চাচা শাহজাহানে সঙ্গে হাঁটার সময় সৌরভ গুলিবিদ্ধ হয়। পরিবারের অভিযোগ, সুন্দরগঞ্জ উপজেলার সংসদ সদস্য মঞ্জুরুল ঐ সময় পাজেরো গাড়ি থামিয়ে শাহজাহানকে ডাকেন। শাহজাহান ভয়ে দৌড় দিলে  মঞ্জুরুল গুলি ছোড়েন। এতে সৌরভের দুই পায়ে তিনটি গুলি বিদ্ধ হয়। দুই পা গুলিবিদ্ধ হয় বলে পরিবারের অভিযোগ। সৌরভকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।