আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় ইমাম হোসেন (২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টায় ভুলতা আড়াইহাজার সড়কে ছোট বিনাইরচর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইমাম সরকারি সফর আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তিনি দুপ্তারা ইউনিয়নের সত্যবান্দী গ্রামের মুসা মিয়ার ছেলে।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, ঘটনার সময় একটি মোটরসাইকেল যোগে ইমাম আড়াইহাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ছোট বিনাইর চর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় দাড়িয়ে পথচারীও গুরুতর আহত হন। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।