টেকনাফে ইয়াবাসহ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফ থেকে ৩০৩ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। মঙ্গলবার রাতে দমদমিয়া চেকপোষ্টের ঢাকাগামী হানিফ পরিবহন বাস থেকে তাকে আটক করা হয়। আটক মো. হালিম (৩৫) চাঁদপুর জেলার কচুয়া থানার বুধুমদা গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। 
 
৪২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জাফরুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হতে ঢাকাগামী হানিফ পরিবহন বাসে তল্লাশি চালিয়ে ৩০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। তাকে থানায় সোর্পদ করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।