জামালপুর জেলার মেলান্দহে নূরজাহান (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। তিনি মেলান্দহ পৌর এলাকার ইসরাফিল হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সকালে নূরজাহানের লাশ বাড়ির কাছে একটি গাছে ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য মৃতদেহ জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।