সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিরাজগঞ্জে অটোরিকশা, নসিমন ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। বুধবার দুপুরে উল্লাপাড়ায় বোয়ালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক হাতেম আলী (৪০) সলঙ্গা থানার চর গোবিন্দপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে। আহতদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা হয়েছে।