গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার দুই ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।
জানা যায়, ইউএনওর নেতৃত্বে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও মেসার্স ফারুক ট্রেডার্স ও মূলগাঁও এলাকার আরসিজি ব্র্রিকস নামের দুই ইটভাটায় অভিযান চালায়। এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারায় ওই দুই ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা হরা হয়। এ ব্যাপারে ইটভাটার মালিকের নামে পৃথক মামলা দায়ের হয়েছে।