‘আরিচা-নরদহ নৌরুটে চালু হচ্ছে ফেরি সার্ভিস’

 
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘আরিচা-নরদহ নতুন রুটে ফেরি সার্ভিস চালু করা হচ্ছে। আগামী বছরের মাঝামাঝি এ নৌ-পথ চালু করা হবে।’
 
বুধবার আরিচায় বিআইডব্লিউটিএর মিলনায়তনে আওয়ামী লীগ ও জেলা সড়ক পরিবহন শ্রমিকলীগ নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন ও ফেরি সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সাথে বৈঠককালে তিনি এ কথা বলেন।
 

মন্ত্রী বলেন, ‘জামালপুরের বাহাদুরাবাদ ঘাট থেকে গাইবান্ধার পারাশিয়া ও আরিচা থেকে পাবনার খয়েরচর নরদহ নৌরুটে ফেরি সার্ভিস চালু হলে উত্তরাঞ্চলের মানুষ রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে সহজে যেতে পারবে।’