রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শিশু সৌরভ মিয়ার চিকিৎসার সার্বিক ব্যয়ভার বহন করবে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে সৌরভের চিকিৎসার সার্বিক ব্যয়ভার বহন করার নির্দেশ দেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে ৯ বছর বয়সী শিশু সৌরভ মিয়ার দুই পা বিদ্ধ হয় বলে পরিবরের অভিযোগ।
সৌরভকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।