কুষ্টিয়ার মিরপুর উপজেলা সেক্টর কমান্ডারস্ ফোরামের কমিটি গঠন

কুষ্টিয়ার মিরপুর উপজেলা সেক্টর কমান্ডারস ফোরামের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নজরুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সেক্টর কমান্ডারস্ ফোরামের সভাপতি অ্যাড. শামসুল হুদা। বিশষ অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস্ ফোরামের কেন্দ্রীয় নেতা মেজর (অবঃ) শেখ দলিল উদ্দিন আহামদ, ওহিদুল হাসান, কুষ্টিয়া সদর উপজেলা সেক্টর কমান্ডারস্ ফোরামের সভাপতি খুররম শাহরিয়ার।

 
এ সময়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডের সহকারী ইউনিটের কমান্ডার আফতাব উদ্দিন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন, ডেপুটি কমান্ডার এনামুল হক বিশ্বাস, সহকারী কমান্ডার আমজাদ হোসেন, মহম্মদ শরীফ, ইন্তাজ আলী, আরজুমান মারফত, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কামান্ডের যুগ্ম-আহ্বায়ক লুৎফর রহমান, মাসিদুল ইসলাম আনন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কামান্ডের আহ্বায়ক আব্দুল্লাহ-আল-মতিন লোটাস প্রমুখ।
 
পরে নজরুল করিমকে সভাপতি ও এনামুল হক বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা সেক্টর কমান্ডারস্ ফোরামের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন  সহ-সভাপতি আফতাব উদ্দিন খান, মহম্মদ শরীফ, সহ-সম্পাদক আফসার আলী, মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, অর্থ-সম্পাদক ইন্তাজ আলী, প্রচার সম্পাদক লুৎফর রহমান, দপ্তর সম্পাদক আব্দুর রশীদ ফোরকান, আইন বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক ফকরুল আলম, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ফজলুর রহমান ফজলু, কল্যাণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মহিলা বিষয়ক সম্পাদক আরজুমান মারফত, যুব বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ-আল-মতিন লোটাস, নির্বাহী সদস্য আজগর আলী, খেদ আলী, সিরাজুল ইসলাম, সাংবাদিক বাবলু রঞ্জন বিশ্বাস, মাসিদুল হক আনন্দ।