চট্টগ্রামে গৃহকর্মী শিশুর লাশ

চট্টগ্রামে মুন্নি (১২) নামে এক গৃহকর্মী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে নগরীর বাগমনিরাম পল্টন রোডের মহানগর টাওয়ার নামে একটি ভবনের সামনে থেকে মুন্নীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসার গৃহকর্তাকে আটক করা হয়েছে।

 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকালে মহানগর টাওয়ারের সামনে এক শিশুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুন্নি নামে ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করে।  তার মাথার পেছনে ভারী কোন কিছু দিয়ে আঘাত করা হয়েছে। মাথার পেছনের অংশ থেঁতলে গেছে।