নওগাঁয় ১০০ কেজি গাঁজা উদ্ধার

নওগাঁয় বদলগাছী উপজেলায় একশ কেজি গাঁজা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাত ৮টার দিকে আঁচড়া পশ্চিম পাড়া গ্রাম থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়। 
 
নওগাঁ পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আঁচড়া পশ্চিম পাড়া গ্রামের মাবুদ আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির সবাই পালিয়ে গেলেও মাবুদ আলীর ঘর থেকে একশ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গাঁজাগুলোর আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
 
এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।