বরিশালে উপজেলা জামায়াতের সেক্রেটারি আটক


নাশকতার অভিযোগে বরিশালের কাজিরহাট থানা জামায়াতের সেক্রেটারি অহিদুল শরীফ (৪০) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি চরসোনাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

কাজিরহাট থানার ওসি এম আর শওকত আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অহিদুলের বিরুদ্ধে নাশকতার অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।