ফরিদপুরের সালথায় নিলুফা বেগম (২২) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বাবার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিলুফা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামের কৃষক আলিম মাতুব্বরের মেয়ে ও বোয়ালমারীর ভ্যান চালক রওশন মোল্যার স্ত্রী।
নিহতের পরিবার জানায়, তিন বছর আগে অস্ত্রপচার মাধ্যমে একটি ছেলে জন্ম হয় নিলুফার। অস্ত্রপচারের পর থেকে মাঝে মাঝেই তিনি পেটের ব্যাথায় আক্রান্ত হতেন। বুধবার রাতে তার পেটের ব্যাথা শুরু হলে সহ্য করতে না পেরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা পথ বেছে নেন তিনি।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে নিলুফা ও তার স্বামী রওশনের মধ্যে বিরোধ চলছিল। যে কারণে অনেক দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসেন নিলুফা। এ বিরোধের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন।
সালথা থানার এসআই তোতা মিয়া বলেন, 'পেট ব্যাথা সহ্য করতে না পেরে নিলুফা আত্মহত্যা করেন বলে জানতে পেরেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'