ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে নাছরিন বেগম (৯) নামে স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত নাছরিন চরমানিকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো. আলী খানের মেয়ে। সে চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে বিদ্যালয়ের পাশে বাড়ির অবৈধ বৈদ্যুতিক সংযোগ তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায় নাছরিন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন নাছরিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।