ফিফা সভাপতি সেপ ব্লাটার, সেক্রেটারি জেনারেল জেরোম ভালকে ও ভাইস প্রেসিডেন্ট ও ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান মিশেল প্লাতিনিকে ৯০ দিনের জন্য বরখাস্ত করেছে ফিফার এথিক্স কমিটি।
এছাড়া সাবেক ফিফা ভাইস প্রেসিডেন্ট চাং মুং জুনকে ছয় বছর নিষিদ্ধ করার পাশাপাশি এক লক্ষ সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়েছে। ব্লাটার, ভালকে ও উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করছে ফিফার এথিক্স কমিটি। এক বিবৃতিতে এই কমিটি জানায়, এথিক্স কমিটির তদন্তের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অন্তবর্তীকালীন সময়ে তারা সব ধরণের ফুটবল সংশ্লিষ্ট কর্মকান্ডে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। তবে এই তিনজনই তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। বিবিসি