স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী মহানগরীর ৩৫টি স্কুলের ১ হাজার ৪১৮ জন শিক্ষার্থীর হাতে বই পড়ার পুরস্কার প্রদান করা হয়। রাজশাহী শিক্ষা বোর্ড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন। বিশ্ব সাহিত্য কেন্দ্র পরিচালিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, বিশিষ্ট অভিনেতা খায়রুল আলম সবুজ, জনপ্রিয় উপস্থাপক ডা. আব্দুর নূর তুষার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর রাজশাহীর পরিচালক অধ্যাপক আব্দুল মান্নান, বিশ্বসাহিত্য কেন্দ্র নাটোরের সংগঠক অধ্যাপক অলক মৈত্র, এভারেস্ট বিজয়ী বাংলাদেশি এমএ মুহিত, রাজশাহী শিক্ষা বোর্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ তাইফুর রহমান, গ্রামীণফোনের রাজশাহী সার্কেলের হেড অব ডিস্ট্রিবিউশন বিজনেস মোহাম্মদ তানভীর হোসাইন ও বিশ্বসাহিত্য কেন্দ্র রাজশাহী শাখার সংগঠক ও নাগরিক অধিকার কর্মী আহমেদ সফিউদ্দিন।