রাজশাহী:জেলার ৯টি উপজেলার নির্বাচন আর মাত্র একদিন পরেই। শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় বিদ্রোহী প্রার্থী থাকার কারণে তাদের দৌড়াতে হচ্ছে। গতকাল শুক্রবার গোদাগাড়ী উপজেলার আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম নেতাকর্মীদের নিয়ে গ্রামে গ্রামে ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন (বামে)। এ ছাড়া তানোর উপজেলায় আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী লুত্ফর হায়দার রশীদ ময়না তার নেতাকর্মীদের নিয়ে গ্রামে গ্রামে ভোট চেয়ে বেড়াচ্ছেন। এদিকে গতকাল প্রচার-প্রচারণার শেষ দিন থাকায় প্রতিটি উপজেলার গ্রামগুলোতে জোর প্রচার-প্রচারণা চালান প্রার্থীরা —আজাহার উদ্দিন