দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব হোঁচট খেয়ে শুরু করলো রানার আপ আর্জেন্টিনা। লিওনেল মেসিকে ছাড়া ঘরের মাঠেই ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার বুয়েনস এইরেসে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে অনুষ্ঠিত ম্যাচের ৮১ ও ৮২, দুই মিনিটেই দুই গোল হজম করে আর্জেন্টিনা। ইকুয়েডরের হয়ে একটি করে গোল করেন ফ্রিকসন এরাজো ও ফেলিপে কাইসেডো। আগের ৩২ বারের দেখায় আর্জেন্টিনাকে চার বার হারালেও আর্জেন্টিনার মাটিতে এটাই ইকুয়েডরের প্রথম জয়। আর ২০০৯ সালের পর এই প্রথম আর্জেন্টিনাকে হারাল তারা।
ইনজুরির কারণে দলে থাকতে পারেননি মেসি। আর্জেন্টিনার পরাজয়ের দিনে তাদের চিরপ্রতিদ্বন্দী ব্রাজিলও বিশ্বকাপ বাছাইপর্বে তাদের প্রথম ম্যাচে হেরেছে। চিলির মাঠে ২-০ গোলে হেরে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গোল ডটকম